শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

প্রজ্ঞার সাংবাদিক কর্মশালায় বক্তারা-তৃণমূলে ওষুধের প্রাপ্যতা- কমাবে উচ্চ রক্ত চাপের প্রকোপ

রিপোটারের নাম : / ৪৮২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশে অসংক্রামক রোগের প্রকোপ মারাত্মক হারে বাড়ছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্যই দায়ী বিভিন্ন অসংক্রামক রোগ, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বর্তমানে প্রতি ৪ জনে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। তবে  নিয়মিত ওষুধ গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রনে রাখতে পেরেছে প্রতি ৭ জনে মাত্র ১ জন। টেকসই অর্থায়নের মাধ্যমে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। আজ (১০ সেপ্টেম্বর) অনলাইনে আয়োজিত  “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) কর্মশালাটির আয়োজন করে। কর্মশালায় রাজশাহী বিভাগে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।  

কর্মশালায় জানানো হয়, সম্প্রতি অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয়ের সহযোগিতা বাড়াতে সরকারের ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ একটি ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর করেছে। পাশাপাশি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের একটি প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে অত্যাবশ্যকীয় ওষুধ বিনামূল্যে প্রদানের সুপারিশ করেছে।

কর্মশালায় বক্তারা জানান, স্বাস্থ্য বাজেটে অসংক্রামক রোগ খাতে বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ হওয়ায় কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহে ঘাটতি থেকে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহে প্রয়োজন ধারাবাহিক অর্থায়ন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ