শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ৭৫৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে রিপা অয়েল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পৌর সদরের খেয়াঘাট এলাকায় রিপা অয়েল মিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।

জানা গেছে, রিপা অয়েল মিলে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া তৈরি করতে চক পাউডার ও কাঠের গুঁড়া ব্যবহার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলায় মিল মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই ভেজাল মরিচ ও হলুদের গুঁড়া জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়। এসময় চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ( ভূমি) মোছা. তানজিনা খাতুন জানান, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া তৈরি করতে চকপাউডার ও কাঠের গুড়া ব্যবহার করায় জরিমানা আদায় করা হয়েছে। ব্যবসায়ী আকতার হোসেনকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তিনি সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ