শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

হান্ডিয়ালে গভীর রাতে মন্দিরের মহাদেব মূর্তি  ভাংচুর

চাটমোহর প্রতিনিধি : / ৪৩৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

চাটমোহর (পাবনা) প্রতিনিধি ;

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি মহাদেব মূর্তি  ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সাধারন সম্পাদক কুটিশ্বর দেব জানান, সোমবার রাতে তালাবদ্ধ মন্দিরের তালা না ভাঙ্গতে পেরে বাহির থেকে জানালার গ্রীল দিয়ে শাবল বা লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেব সহ তিনটি প্রতিমা ভাঙচুর করে। সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি তাকে অবহিত করে। 

কুটিশ্বর দেব আরো জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দূর্গাপুজা বন্ধ করে দেওয়া হবে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতাকারীকে কোন ছাড় দেওয়া হবে না।

চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ