রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের

রিপোটারের নাম : / ১৮২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনা প্রতিনিধি
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন সদ্য বিএনপিতে যোগ দেয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। বিএনপিতে যোগ দেবার পর নিজ নির্বাচনী এলাকায় এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন তিনি।
তিনি বলেন, দেশের রাজনীতিতে একটি দল অনুপস্থিত। স্বাধীনতার স্বপক্ষের বাকি একটি মাত্র বড় দল বিএনপি। তারা সংস্কার চায়। মুক্তিযোদ্ধা ও সংস্কারপন্থী নেতা হিসেবে তাই বিএনপিতে যোগ দিয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে হবে।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ছেয়ে গেছে। এই দুর্নীতির উর্ধ্বে না উঠতে পারলে দেশ এগোবে না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নায়কের ভূমিকায় নেতৃত্ব দিয়ে দেশ থেকে দুর্নীতিকে শেষ করতে চান। দেশের মানুষের ভাগ্য বদলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ করতে চান। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এই আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মোমেনকে উদ্দেশ্য করে আবু সাইয়িদ বলেন, সিংহের পেটে সিংহ, বাঘের পেটে বাঘ হয়। একইভাবে রাজাকারের পেটে রাজাকারই হয়। জামায়াত একাত্তরের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ মানুষের জীবন ও দুই লাখ নারীর সম্ভ্রমহানির সহযোগী। মুক্তিযুদ্ধের সময় এই ধুলাউড়িতেও রাজাকারেরা মানুষকে হত্যা করেছে। ধর্মের দোহাই দিয়ে তারা এদেশে এখনো রাজনীতি করছে। নির্বাচনে হেরে যাবার ভয়ে তারা পাগল হয়ে এখন আবোলতাবোল বলছে। তাদের দেখে বিচলিত হবার কিছু নেই। একাত্তরে তাদের পরাজিত করেছি। আরেকবার পরাজিত করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে আসনটির বিএনপি প্রার্থী শামসুর রহমান বলেন, এর আগে আমি তিনবার নিজামী সাহেবকে ভোট দিয়েছি। এখন শুনছি জামায়াতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়। তাহলে আমাকে ওই তিনটা টিকিট আগে দিতে হবে, এরপর আপনাদের কথা শুনবো।
হেরে যাবার ভয়ে জামায়াত বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন দাবি করে তিনি বলেন, এরে ওরে ভয় দেখান। লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। জিয়ার সৈনিকেরা এসবে ভয় পায় না। সাঁথিয়ার মানুষকে বলতে চাই, আমরা জান্নাতের টিকিট দিতে পারব না। আমরা কৃষককে কৃষি কার্ড, ইমামকে সম্মানি ভাতা, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড সহ বিভিন্নভাবে আপনাদের পাশে থাকতে পারবো। এই ভরসা রেখে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবার আহ্বান জানান এ সংসদ সদস্য প্রার্থী।
এসময় ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন খান, সাবেক সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতি, সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী রাফিকুল, সাবেক সহ সভাপতি ফজলুল বারি সান্টু ও সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজাহান আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ