শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

শিক্ষার মানোন্নয়নে বড়পাঙ্গাসী খোন্দকার জয়নাল আবেদীন নুরুন্নাহার দাখিল মাদরাসার বাৎসরিক ফলাফল অনুষ্ঠানে ল্যাবটপ প্রদান

রিপোটারের নাম : / ২৫৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়পাঙ্গাসী খোন্দকার জয়নাল আবেদীন নুরুন্নাহার দাখিল মাদরাসার বাৎসরিক ফলাফল অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে সকল শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বাৎসরিক শিক্ষা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা চত্বরে বাৎসরিক ফলাফলে খুশি হয়ে ঢাকাস্থ বড়পাঙ্গাসী সমিতির পক্ষে ল্যাবটপ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকাস্থ বড়পাঙ্গাসী সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন।

প্রতিষ্ঠানের ফলাফল ঘোষণার পুর্বে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ বড়পাঙ্গাসী সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও ঢাকাস্থ বড়পাঙ্গাসী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সুপার মোঃ আবু বক্কার সিদ্দিক, গ্রাম প্রধান বরাত আলী মন্ডল, মোঃ আব্দুল গফুর, শিক্ষক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, শাহীন আল আজাদ, গৌতম মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ