মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত কমিটি গঠন 

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 

মাইকিং করে বার্ষিক পরীক্ষা বন্ধ করা, অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ আলম এর বিরুদ্ধে দৈনিক যুগের কথায় সংবাদ প্রকাশিত হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তদন্ত কমিটি গঠন করেন। শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন কে প্রধান করে ১ (এক) সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন।       

এর আগে উল্লাপাড়া ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনকৃত (সংযুক্তি) প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক শাহ আলম এর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে শিক্ষক শাহ আলম বিনা অনুমতিতে ক্লাশ পার্টির নাম করে তিনি শিক্ষার্থীদের নিকট থেকে চাঁদা গ্রহন, ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নাম করে লক্ষাধিক টাকা তুলে নয়ছয় করার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। এছাড়াও তিনি শিক্ষক আন্দোলনের নাম করে উপজেলার সকল বিদ্যালয় থেকে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে কোন ধরনের হিসাব দেননি তার সহকর্মীদের। শিক্ষক আন্দোলনের সময় মাইকিং করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সময় প্রধান শিক্ষক বাঁধা দিলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন শিক্ষক শাহ আলম।

এব্যাপারে তদন্ত কর্মকর্তা শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন জানান, তদন্ত কমিটির ব্যাপারে আমি এখনো কোন চিঠি পাইনি। চিঠি পেলে স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ