শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

মারা গেছে সাংবাদিক মিলনের একমাত্র ছেলে

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৬২৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাব এর কার্যকরী সদস্য শামীম হাসান মিলন এর একমাত্র ছেলে আবির আর নেই।

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেরার দেশে চলে গেল আবির।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার স্বজন সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার বাবার সাথে জুমআ’র নামাজ আদায় করেছিল আবির। নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়। তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় ঢাকায়। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। ঢাকায় এক বছর চিকিৎসা শেষে বাড়িতে প্রায় এক বছর বিছানাগত থাকা সংগাহীন অবস্থায় তার মৃত্যু হলো।

সাংবাদিক মিলনের একমাত্র ছেলের মৃত্যুতে তার সহকর্মী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ