শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় স্বামীর পাঠানো রেমিট্যান্সের লক্ষাধিক টাকা খোয়ালেন নারী

মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি / ৪১৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো ১ লাখ ১০ হাজার টাকা (রেমিট্যান্স) ব্যাংক থেকে তুলে আনার পথে তা খোঁয়ালেন রেখা খাতুন (৩৫) নামের এক নারী। তিনি উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। এতগুলো টাকা হারিয়ে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকের বড়ালব্রীজ শাখার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেখা খাতুন জানান, “আমার স্বামী তার বেতনের টাকা ও তার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার মাধ্যমে ১ লাখ ২৯ হাজার টাকা রেমিট্যান্স পাঠান। বেলা ১১টার দিকে চেক দিয়ে আমি ব্যাংক থেকে টাকাগুলো তুলে আমার ভ্যানিটি ব্যাগে রাখি। এ সময় ব্যাংকের ভেতরে বসে থাকা বোরকা পরিহিত কয়েকজন নারী তা দেখছিল।”

তিনি আরও জানান, “আমি ব্যাংক থেকে বের হয়ে এলে ওই নারীরাও আমার পিছু নেয়। এরপর আমি ব্যাংকের সামনে ফুটপাতের একটি কাপড়ের দোকানে পোশাক কিনতে যাই। এ সময় ওই নারীরা আমার পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে আমি ব্যাগ খুলে দেখি—ভেতরে ১ লাখ ১০ হাজার টাকার দুটি বান্ডিল নেই। আর পাশে দাঁড়িয়ে থাকা ওই নারীরাও নেই।”

অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী ওই নারী ব্যাংক থেকে চেকের মাধ্যমে তার স্বামীর পাঠানো ১ লাখ ২৯ হাজার টাকা রেমিট্যান্স তোলেন। পরে বাজারের মধ্যে তার টাকাগুলো খোয়া গেছে বলে তার কাছ থেকে আমি জেনেছি।”

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, “এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ওই নারী তার টাকাগুলো কিভাবে খোয়া গেছে তা তিনি ঠিকমতো বলতে পারছেন না। এছাড়া এখন পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগও করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ