শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৪৬ শিক্ষার্থী

মেহেদী হাসান, ভাঙ্গুড়া প্রতিনিধি : / ৩১৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

ভাঙ্গুড়া প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৪৬জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PSDO)

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার চড়পাড়ার ঈদগাহ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল স্কুলব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্য জন শিক্ষার্থীকে দেওয়া হয় কলম খাতা।

সংগঠন সূত্রে জানা গেছে, এলাকার শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতে এ কার্যক্রম শুরু করা হয়। ঘোষণার পর চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত মোট ৮০জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৪৬ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সফল হন।

অনুষ্ঠানে উপস্থিত সভাপতি তো করেন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন্নাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি মো.আব্দুল করিম ছিলেন সংগঠনের উপদেষ্টা মো.ওমর ফারুক  ও রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোছা. সাবিহা ইয়াসমিন , স্থানীয় মসজিদের ইমাম মো.বেল্লাল হোসেন,সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ