শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ফ্যাক্টরির মালামাল রক্ষা ও মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি : / ৩৮৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পাবনা প্রতিনিধি

ফ্যাক্টরির মালামাল রক্ষা ও মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেড। রোববার (২৪ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা আসিফ আহমেদ। 

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, মেরিনার্স ফুড এন্ড এগ্রো মেরিন ইন্জিনিয়ারদের দ্বারা পরিচালিত সুদ মুক্ত একটি প্যাকেটজাত খাদ্য পণ্যর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্থানীয় শতাধিক শ্রমিক ও মাঠ পর্যায়ে প্রায় ৩ শতাধিক কর্মচারী কাজ করে। কিন্তু হঠাৎ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হারুন খান, মিলন খান ও মাসুদ রানা নামের স্থানীয় কুচক্রী মহল প্রতিষ্ঠানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানের লাভের কোটি টাকা আত্মসাৎ করার প্রমাণ মিলায় সে বিষয়টি ধামাচাপা দিতেই তারা, প্রতিষ্ঠানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ রেখেছে বলে অভিযোগ করেন তারা। তারা বলেন, প্রতিষ্ঠানের মালিকপক্ষ সেখানে গেলে তাদেরকেও হামলা করে লাঞ্ছিত করেন তারা। প্রতিষ্ঠান রক্ষায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা। এ সংকট নিরসনে, চলমান প্রতিষ্ঠান সচলসহ শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান রক্ষায় স্থানীয় কুচক্রী মহলের বিরুদ্ধে প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ