শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পাবনা-৩ আসনে নারী ভোটারদের দ্বারে দ্বারে নেতা-কর্মীরা

রিপোটারের নাম : / ২৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন নারী ভোটাররা। 

এই আসনের মোট ভোটারের অর্ধেক নারী। ফলে জয়-পরাজয়ের সমীকরণে তাদের ভূমিকাই এখন মুখ্য। বিএনপি,স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা নানা প্রতিশ্রুতি ও অঙ্গীকারের মাধ্যমে নারী ভোটারদের নিজেদের পক্ষে টানতে সক্রিয়।

 রাজনীতি ও ভোটের মাঠে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নারী ভোটার। নারী ভোটারদের দিকে এখন নজর প্রার্থীদের। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৮০৪জন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৮৬২ জন। 

নারী ভোটারদের ভোট নিজেদের পক্ষে নিতে প্রধান তিন প্রার্থী ভোট প্রার্থনায় মাঠে নামিয়েছে নারী কর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি রকম রকম প্রতিশ্রুতিও দিচ্ছেন।

একাধিক নারী ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান,বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের ধানের শিষের পক্ষে অনেক নারী কর্মী মাঠে নেমেছেন। তাদের প্রতিদিন পারিশ্রমিকও দেওয়া হচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছেন। দিচ্ছেন নারী উন্নয়নে নানা প্রতিশ্রুতিও।

 বিএনপি প্রার্থী তুহিনের সহধর্মিনী নিলুফার জাফির,ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমাসহ বিএনপি ও মহিলা দলের নেতা-কর্মী মাঠে নেমেছেন ভোট প্রার্থনায়। করেছেন একাধিক নারী সমাবেশও।

স্বতন্ত্র প্রার্থী,সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনায় বাড়ি বাড়ি যাচ্ছেন নারী কর্মীরা।

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আছগারের পক্ষে মাঠে নেমেছেন জামায়াতের নারী নেতা-কর্মীরা। তারাও বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছেন। জামায়াতের নারী কর্মীদের প্রচার বেশি হচ্ছে বলে জানান একাধিক গৃহবধূ। 

এবারের নির্বাচনে নারী ভোটার শুধু সংখ্যাতে নয়,শক্তিতেও কম নয়। গ্রাম থেকে শহর,কৃষি শ্রমিক থেকে উদ্যোক্তা-সব শ্রেণীর নারীই চান এমন প্রতিনিধি,যিনি বৈষম্য ছাড়াই নারীর উন্নয়নে কাজ করবেন এবং ভোটের পরেও পাশে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ