বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পাবনায় নির্বাচনের আগেরদিন ৫ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩

রিপোটারের নাম : / ১১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনা প্রতিনিধি
পাবনায় নির্বাচনের আগেরদিন সেলফ লোডেড (এসএলআর) ও ৯ এমএম পিস্তল সহ পাঁচ আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গুলি সহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ৷ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলার ঈশ্বরদী উপজেলার তিনটি জায়াগায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
গ্রেফতারকৃতরা হলো, ঈশ্বরদীর পাকশী মেরিন পাড়ার কামালের ছেলে শাহিন (২০), উপজেলার দিয়ার বাঘইলের হযরত প্রামাণিক (৪৭) ও মানিকনগর এলাকার মমিনুর ইসলাম খোকন (৩৩)।
পুলিশ সুপার জানান, একটি পেশাদার অপরাধী চক্র বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আগ্নেয়াস্ত্র বহন করছে বলে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে একটি সেলফ লোডেড (এসএলআর) রাইফেল, পয়েন্ট ২২ রাইফেল, একনালা বন্দুক, ৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে উপজেলার দিয়ার বাঘইল এলাকায় অভিযান চালিয়ে শাহিনের সহযোগী হযরত প্রামাণিককে গ্রেফতার করা হয়। একইদিনে অপর একটি অভিযানে ওই উপজেলার মানিকনগর থেকে মমিনুর ইসলাম খোকনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার থেকে একটি ৯ এমএম ও একটি ৭.৬৫ এমএম লোডেড পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ৪১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এব্যাপারে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, তারা পেশাদারা সন্ত্রাসী। এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মূলত বিশৃঙ্খলা তৈরি করে জনমনে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করে থাকে। এই চক্র সম্পর্কে আমাদের কাছে গোপন তথ্য ছিলো। এর ভিত্তিতে প্রায় সপ্তাহ খানেক ধরে গোয়েন্দা পুলিশের তদন্ত ও অভিযান শেষে তাদের গ্রেফতার করা হয়। নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টিতে তাদের কোনো পরিকল্পনা রয়েছে বলে তেমন তথ্য পাওয়া যায়নি। তবে এই চক্রের সাথে জড়িত রাঘববোয়ালদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ