বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোটারের নাম : / ৯৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেদী হাসান, ভাঙ্গুড়া
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো.কামরুল ইসলাম , বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বালিশ খেলা, চামচে ডিম দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে ছিল কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান , পুকুরপাড় আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী ,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাকি বিল্লাহ, মেন্দা খালপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, ভাংগ্রা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান আনসারি, মেহেদী হাসান, সাখাওয়াত হোসেন,হাসিনুর রহমান,দুধ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাঙালি, জয়রামপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আইনুল হোসেন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নয়ন,নাসিম ,সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো.কামরুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়ক।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকরা বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান আরো বলেন উপজেলার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান বাধ্যতামূলক করতে হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ