শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

তারেক-জোবাইদার সাজার প্রতিবাদে আইনজীবীদের অবস্থান কর্মসূচি

রিপোটারের নাম : / ৬৮৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে দেওয়া সাজার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে গত ২ আগস্ট দুর্নীতি অভিযোগে করা মামলায় তারেকের ৯ বছর এবং জোবাইদার ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এই রায় ঘোষণা করেন।

এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থি আইনজীবীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক, হজরত আলী, নজরুল ইসালম, নুরুজ্জামান তপনস, রেহেনা বেগম প্রমুখ।

আইনজীবীরা তাদের বক্তব্যে বলেন, গত ২ আগস্ট দুর্নীতির অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় ঘোষণা করা হয়েছে। 

তারা আরও বলেন, তারেক রহমান ও তার স্ত্রী যাতে নির্বাচন করতে না পারেন সেজন্য রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে এই রায় দেওয়া হয়েছে। রায়কে যড়যন্ত্রমূলক উল্লেখ করে এর নিন্দাও জানান আইনজীবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ