শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস 

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৪২৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৪  লক্ষাধিক টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জালে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

শনিবার (২১ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পার্শডাঙ্গা ইউনিয়নের ডিকসির  বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার ( ২১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  চাটমোহর উপজেলার পার্শডাঙ্গা  ইউনিয়নের ডিকসির বিলে অভিযান চালিয়ে ১  শত পিচ চায়না দুয়ারি ১ হাজার মিটার কারেন্ট  জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪  লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ ব্যাপার চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন টিএনবি’কে  জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৪ লক্ষাধিক টাকার  নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট  জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ