সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ২ হাজার ৪শত লিটার জ্বালানি তেল জব্দ

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১৫৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
Oplus_131072

, চাটমোহর (পাবনা) :

জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৪শত লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড়ে চাটমোহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি লছিমন গাড়ি থেকে ১২ ব্যারেল (প্রায় ২ হাজার ৪০০ লিটার) জ্বালানি তেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত তেলের মধ্যে ৭ ব্যারেল নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেনের এবং বাকি ৫ ব্যারেল সদর উপজেলার নতুন বাজার এলাকার লিটন হোসেনের। তারা অবৈধভাবে ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করে নিয়ে আসছিলেন। এ বিষয়ে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

অভিযানকালে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটমোহর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ