চাটমোহর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
হাত ধোয়ার নায়ক হোন এ প্রতিপাদ্যে ( বুধবার ১৫ অক্টোবর) সকাল ১১ টায় পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। আরোও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরহাদ পারভেজ লিখন ও উপ-সহকারী প্রকৌশলী আলামিন হোসেন প্রমূখ
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান জানান,আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রীর মাঝে হাত ধোয়ার কৌশল শিখানো হয়। যার পরিপ্রেক্ষিতে তার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অবগত হয়।