শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে সেচ পাম্প চুরি : কৃষকরা আতঙ্কে

রিপোটারের নাম : / ৫৩৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামের ইরি-বোরো জমির ক্ষেত থেকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দিনগত রাতে বিদ্যুৎচালিত ১ টি সেচ পাম্প চুরি হয়েছে। চুরি যাওয়া সেচ পাম্পটি বড় বেলাই গ্রামের আনোয়ার হোসেন বাবুর। এই ভরা মৌসুমে এ ধরনের চুরির ঘটনায় এলাকার ইরিবোরো চাষিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, প্রতি বছর সেচ মৌসুমে পাম্প, বৈদ্যুতিক তার এবং ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া এসব ট্রান্সফরমার উদ্ধার না হওয়ায় দিশেহারা হয়ে পড়েন সেচ পাম্প মালিকরা। এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হোন কৃষকরা।
সেচ পাম্প মালিক আনোয়ার হোসেন বাবু বলেন, গতকাল রাতে তার সেচ পাম্প কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। এতে করে সে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এব্যাপারে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ