রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে বিপুল পরিমাণ  অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস 

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৫০৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ  চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

শনিবার  (২৮  জুন)  দুপুর ২ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নিমাইচড়া,ছাইকোলা  ও হরিপুর  ইউনিয়নের বিভিন্ন  বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার  দুপুর ২  টা থেকে সন্ধ্যা ৬ টা পয়ন্ত  চাটমোহর উপজেলার নিমাইচড়া,ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে ৪ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ৪ শত পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে  জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

 এ ব্যাপারে চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ১৬  লক্ষাধিক টাকার  নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ