শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে বড়াল নদের পাড়ে পাওয়া গেল শিশুর লাশ

রিপোটারের নাম : / ১৮৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
Oplus_0

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার  গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর  মন্ডলপাড়া বড়াল নদের পাড় থেকে পাঁচ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে ।

শনিবার (৩১ মে)  সকাল ৭ টার দিকে  দিকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শিশুটি গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর  মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলের ৫ মাস বয়সি মেয়ে সোহাগী মন্ডল। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। 

নিহত শিশুর  সোহাগীর  পিতা কমল মন্ডল আজকের পত্রিকাকে জানান জানান,সকাল ছয়টার দিকে তার স্ত্রী শ্রাবন্তী মন্ডল শিশু সোহাগীকে ঘড়ের বারান্দায়  বিছানায় ঘুমিয়ে রেখে বাইরে গরুর খাবারের জন্য  খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে তার বিছানায় নেই। অনেক  খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের পাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরিবারের লোকজন সোহাগর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

কমল মন্ডল দাবি করেন তার মেয়েকে ঘরে থেকে কেউ নিয়ে গিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখেছে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার আজকের  পত্রিকাকে  জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। থানায় হত্যা মামলা হবে। প্রাথমিক তদন্ত কাজ শুরু করা হয়েছে । পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ