শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে মানসিক  ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু

রিপোটারের নাম : / ১৮৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

পাাবনার চাটমোহরে ট্রেনের নিচে পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর স্টেশনের কাছে  জগতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই কিশোরী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের মৃত আরজান আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বন্যা খাতুন। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। দুপুর সাড়ে ১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করে জগতলা এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে বন্যার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

তবে প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, জঙ্গলের ভেতর থেকে হঠাৎ ওই কিশোরী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এমন বীভৎস ঘটনা দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ