বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম : আইনশৃঙ্খলা বাহিনীর টহল

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৩৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

চাটমোহর (পাবনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব উপকরণ পাঠানোর কার্যক্রম শুরু হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, পাবনা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সকাল থেকেই কেন্দ্রভিত্তিক সরঞ্জাম বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, বুধবার সকাল ১০টা থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে পর্যায়ক্রমে নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, চার্জার লাইটসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি ও সেনাসদস্যরা টহল দিচ্ছেন। পাশাপাশি ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসার সদস্যদের মহড়া চলছে।

প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ