শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ : / ১২৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, গনেশ চন্দ্র, আব্দুল মান্নান তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসান রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসাবে পদায়ন পাওয়ায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ