শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১১০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উল্লাপাড়া মডেল থানার সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে নবাগত ওসি বলেন, উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে। থানার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং যেকোনো অভিযোগ দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সমকাল পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কল্যাণ ভৌমিক,আমাদের সময় পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আব্দুর সাত্তার, প্রতিদিনের সংবাদ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, আমার সংবাদ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সাহেব আলী, মানবজমিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি রাজু আহমেদ সাহান, একাত্তর টিভির উল্লাপাড়া সংবাদদাতা রায়হান আলী, বাংলাদেশ বুলেটিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আবু বকর সিদ্দিক বাবু, চ্যানেল এস ও মানবকন্ঠের উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন, সাংবাদিক রুবায়েত ইসলাম হিরা, রায়েজীদ, সরেজমিন পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম মানিক, মোং সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং ও সড়ক নিরাপত্তাসহ নানা বিষয় তুলে ধরেন। নবাগত ওসি সাংবাদিকদের প্রস্তাব ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ