শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় চাকুরি দেওয়ার আশ্বাসে ৫ লাখ টাকা ও স্বাক্ষরিত ব্লাক চেক আত্মসাতঃ আদালতে মামলা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ : / ৪৭১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নগদ ৫ লাখ টাকা ও বাদীর স্বাক্ষরিত ব্লাক চেক নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলি আদালতে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী উল্লাপাড়া উপজেলার চয়ড়া খোর্দ্দ গজাইল গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে অভিযুক্ত আসামী পাবনার সাথিয়া উপজেলার মহিষাখোলা  গ্রামের লুৎফর আলী খাঁর ছেলে মোঃ হাসমত আলী ও উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকনুজ্জামানের ছেলে মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে গত ২৪ অক্টোবর আদালতে প্রতারণামুলক দু’টি মামলা দায়ের করেন। সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে এ মামলা তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। 

সোমবার অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে বাদী অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের জানান, আসামীদ্বয় যোগ সাজশে সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরির নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে  আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আমি আইন, আদালত ও সরকারের কাছে এর ন্যায়সঙ্গত সুষ্ঠু বিচার চাই। 

অভিযুক্ত হাসমত আলী ও মিজানুর রহমানের মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের উভয়ের ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ