মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী

রিপোটারের নাম : / ১২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সোমবার সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে বিএনপি’র এমপি প্রার্থী এম আকবর আলীর শেষ নির্বাচনী জনসভায় তিনি তার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান উপস্থিত সকলকে। তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারব না। আমি এই আসনে দুই বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়াবাসীর সেবা করতে চাই।

উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। জনসভায় প্রধান অতিথি হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনির সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহিন শওকত, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিষ্টার।

প্রধান অতিথি এ্যাড. শাহিন শওকত তার বক্তব্যে বলেন, জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ