শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় ঘোল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা : সাংবাদিক লাঞ্ছনায় মামলা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১২৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপ ঘোল ঘর এন্ড সাদেক খান দই ঘরে সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক   মোঃ সোহেল শেখ। এ সময় ঘোল ও দধি তৈরির জন্য পাইকারদের আনা দুধে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও পানি পাওয়ায় সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো: আব্দুল মালেক এবং মো: আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এ ঘটনা নিয়ে বির্তকে জড়িত হওয়ায় সাংবাদিক আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে কালাম জানান, ভ্রাম্যমান আদালত ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধ পরীক্ষা করে তাতে পানির পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ পেয়ে জরিমানা আদায় করেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে সন্ধ্যার পরে তার (মালেক-খালেক) এর দুই ভাগিনা ও দুলাভাই আমার গ্রামের বাজারে মারপিট করে আমাকে লাঞ্ছিত করে। তিনি আরও জানান, লাঞ্ছিতের ঘটনায় সাংবাদিক আজাদ থানায় ৫ জনকে আসামি করে শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে কারখানার মালিক আব্দুল মালেক জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোল একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়। যার চাহিদা রমজান মাসে কয়েক গুণ বেড়ে যায়। তিনি আরও জানান, আমার দোকানে সাংবাদিককে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। সাংবাদিক তার গ্রামের বাড়িতে আমার স্বজনদের সাথে বিতর্কে জড়িয়ে পড়লে হাতিহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। ওটা একটি পৃথক ঘটনা। 

উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি রূপ কর জানান, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় শুক্রবার সকালে থানায় মামলা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ